শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

খামেনির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্টকে পুতিনের চিঠি, কী লেখা আছে তাতে?

অনলাইন ডেস্ক / ৬৭ প্রকাশিত সময়:
রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকে ‘নিন্দনীয়’ আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব ধরনের নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।

 

ক্রেমলিন থেকে প্রকাশিত এক শোক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উদ্দেশে পুতিন গভীর সমবেদনা জানান। বার্তায় তিনি উল্লেখ করেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে আমার গভীর শোক ও সমবেদনা গ্রহণ করুন।

 

 

এই ঘটনা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৮৬ বছর বয়সে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় খামেনি নিহত হন।

 

শোক বার্তায় পুতিন আরো বলেন, রাশিয়ায় খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে। দুই দেশের সম্পর্ক জোরদার এবং রাশিয়া-ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিতে উন্নীত করতে তার ব্যক্তিগত ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

 

 

ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অনুরোধ করেন, সর্বোচ্চ নেতার পরিবার-পরিজন, স্বজন, সরকার ও ইরানের জনগণের প্রতি তার আন্তরিক সহানুভূতি ও সমর্থনের বার্তা পৌঁছে দিতে।

 

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। তেহরানসহ বিভিন্ন স্থানে শীর্ষ নেতাদের লক্ষ্য করে একাধিক বিমান হামলা হয়। ইরানের দাবি, দুটি স্কুলে হামলায় শতাধিক ছাত্রী নিহত হয়েছেন।

 

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়।

সূত্র : রয়টার্স


More News Of This Category