শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কিছু মানুষকে পাস করাতে প্রতিশ্রুতিবদ্ধ সরকারের একটি অংশ : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক / ৯০ প্রকাশিত সময়:
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

একটি দলের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘ওদের যদি ক্ষমতা থাকত তবে আমাদের নির্বাচন করতেই দিতো না।’ তিনি বলেন, ‘কিছু কিছু মানুষকে পাস করিয়ে আনতে সরকারের একটি অংশ প্রতিশ্রুতিবদ্ধ।’ গতকাল নির্বাচনী প্রচারকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘এ কারণে এখন লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

এদের যে কার্যক্রম, তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’ তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এই ছেলেটা (নাসীরুদ্দীন পাটওয়ারী) এমন অসভ্যের মতো কথাবার্তা বলতে পারত না।’
মির্জা আব্বাস বলেন, ‘এখন পর্যন্ত যে ভাষায় তারা কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার ওপরে, আমার কর্মীদের ওপরে যে আমরা রিঅ্যাক্ট করছি না। আমি আমার নেতা কর্মীদের প্রতি বলব—ধৈর্যধারণ করেন, নো রিএকশন।

ওরা বলুক। আমরা নির্বাচন পর্যন্ত ধৈর্যধারণ করে থাকব। তারপর দেখা যাবে কী হয়।’
এগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এগুলো নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে কেন? পত্রিকা, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে নির্বাচন কমিশন শুনতে পাচ্ছে।

নতুন করে অভিযোগ কেন দিতে হবে?’ তিনি বলেন, ‘এ জন্য আমি মনে করি এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক নেই। সরকারের একটি অংশ কিছু কিছু লোককে নির্বাচনে পাস করাতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরো বলেন, ‘এদের যে কার্যক্রম তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরে আছে, আমি ধৈর্য ধরে আছি।


প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘ওদের যদি ক্ষমতা থাকত, আমাদের নির্বাচন করতে দিতো না। সুতরাং এর প্রশ্ন ওঠে না।’


More News Of This Category