শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

অনলাইন ডেস্ক / ৭৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের ভোগান্তি লাঘবে এবং ঘরের কাছে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এই সংশোধিত নীতিমালাটি জারি করা হয়।

এবারের নীতিমালার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর স্বচ্ছতা। মন্ত্রণালয় জানিয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে।

এখন থেকে কোনো শিক্ষককে বদলির জন্য আর প্রভাবশালীদের দপ্তরে ধরনা দিতে হবে না। এই নীতিমালা জারির তারিখ থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।
নীতিমালায় শিক্ষকদের আবেগকে প্রাধান্য দিয়ে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক-শিক্ষিকারা প্রাথমিকভাবে নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় যাওয়ার সুযোগ পাবেন।

সবচেয়ে নাটকীয় এবং মানবিক পরিবর্তনটি এসেছে ৩.৮(গ) ধারায়। এই বিশেষ বিধান অনুযায়ী, শিক্ষকরা চাইলে এখন থেকে তাদের স্বামী অথবা স্ত্রীর নিজ জেলায় বদলি হতে পারবেন। এটি হাজার হাজার বিচ্ছিন্ন পরিবারের জন্য এক বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।

আবেদনের শর্তাবলি

চাকরির বয়স : প্রথমবার যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ হলে তবেই একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন।

পরবর্তী বদলি : একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পরবর্তী আবেদনের জন্য আবারও ন্যূনতম দুই বছর অপেক্ষা করতে হবে।

শূন্যপদ প্রকাশ: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্ধারিত সময়ে অনলাইনে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করবে। সেই তালিকার বিপরীতেই কেবল আবেদন গ্রহণ করা হবে।


More News Of This Category