শিরোনামঃ
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ বোয়ালমারী উপজেলা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু খুলনা সিটি মেডিক্যালে আগুন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে চলছে কাজ পশ্চিম তীরে অভিযান অব্যাহত, গ্রেপ্তার-ভাঙচুর ও হামলার অভিযোগ ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দেশের কিছু এলাকায় ভারি বৃষ্টির আভাস প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল কক্সবাজার আসছেন কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ ৭ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়ার পতাকা টানালেন মিন্টু
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী

অনলাইন ডেস্ক / ৯৯ প্রকাশিত সময়:
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

আগামী জাতীয় নির্বাচনে যে নেতার হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে তাকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী স্ত্রী ডা. আমেনা বেগম।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা সবাই ভোটকেন্দ্রে যাব। নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব। সৎ, যোগ্য, ঈমানদার আমানতদার প্রার্থী এবং নেতাকে আমরা বাছাই করে নেব।

যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ থাকবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান। এ সময় ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ভোট চান তিনি।

ডা. আমেনা বেগম বলেন, চব্বিশের বিপ্লবের মূল বিষয় ছিল তিনটি—বিচার, সংস্কার এবং নির্বাচন।

বিচার এবং সংস্কারের কাজ চলছে এবং নির্বাচনের দ্বারপ্রান্তে আমরা সবাই উপনীত হয়েছি। এই বিচার, সংস্কার এবং নির্বাচনের কাজে দেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের সবা অংশগ্রহণ করা, যার যার ভূমিকা পালন করা এবং যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করা আমাদের দায়িত্ব।
সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।

এ সময় কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ভোটে জালিয়াতি করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ার করেন তিনি।


More News Of This Category