শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এতিম শিশুদের সাথে ইফতার করলেন এমপি শফিকুল হক মিলন

নিজস্ব প্রতিনিধি / ৮৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

জীবনের শুরুতেই যারা হারিয়েছে বাবা-মায়ের স্নেহ, যাদের শৈশব কেটেছে অভাব, অনিশ্চয়তা আর নীরব কষ্টের ভেতর দিয়ে—সেই এতিম শিশুদের দিনগুলো কাটে এক দীর্ঘ শূন্যতায়। উৎসবের আনন্দ কিংবা পারিবারিক উষ্ণতা তাদের জীবনে খুব কমই ধরা দেয়। তবুও ছোট ছোট স্বপ্ন বুকে নিয়ে তারা এগিয়ে যেতে চায় আলোর পথে। পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে এমনই কিছু এতিম শিশুর মুখে হাসি ফোটাতে তাদের সাথে ইফতার করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবা উপজেলার বায়া বাজার এলাকায় অবস্থিত শিশু পরিবারে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি। ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

ইফতার শেষে এমপি শফিকুল হক মিলন বলেন,“রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। যারা পরিবারহীন, যারা প্রতিদিন সংগ্রাম করে বড় হচ্ছে—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা সৌভাগ্যের বিষয়।”
এমপি মিলন বলেন,“আমি চাই না কোনো শিশু নিজেকে একা মনে করুক। তারা যেন বুঝতে পারে—সমাজ তাদের পাশে আছে, রাষ্ট্র তাদের অভিভাবক। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, বড় হয়ে মানুষ হবে—এটাই আমার প্রত্যাশা। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক ও নেতৃত্ব উঠে আসবে।”
তিনি আরও বলেন,“এই শিশুরা কোনো বোঝা নয়, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ ছাড়া তা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তাদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করছি।”
এতিমদের মধ্যে ইউসেফ স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাহেব আলী বলে, “এমপি স্যার আমাদের সঙ্গে বসে ইফতার করেছেন। খুব ভালো লাগছে।” আরেক এতিম ইদুল আলী জানায়, “তিনি আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন।”
রমজানের পবিত্র আবহে এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়; এটি ছিল দায়িত্ববোধ, মানবিকতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকারের এক দৃঢ় ঘোষণা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


More News Of This Category