একগুচ্ছ কদম
জয়া সাহা
কদম আমার বরাবরই প্রিয়
তুমি শুধু যত্ন ভরে হাতে তুলে দিও,
একগুচ্ছ কদম হাতে,
অরুণোদয়ের প্রাতে
থাকবেনা কোন কলোরব,
চারিদিক শান্ত নিরব
তুমি এসো মৃদু পায়ে
নয়ন পানে চেয়ে
মুচকি হাসি হেসে..
শুধু তোমায় ভালোবাসি,
তাইতো কাছে আসি
দেখতে তোমার মিষ্টি হাসি।
বলবে যেদিন ভালোবাসি,
নিজের চাইতেও বেশি
থাকবেনা কোনো চাওয়া,
মিটে যাবে সব পাওয়া।
শেষবেলাতে মিলব দুজন,
পাশে থাকবে তুমি শুধুই সুজন..
এভাবেই কেটে যাবে বেলা…
শেষ হবে না তবু লুকোচুরি খেলা…
গোধূলিতে তুমি এসে খোঁপায় দিবে ফুল…..
ক্ষমা করে পাশে রবে করি আমি যতই ভুল..
তোমার আমার সন্ধিক্ষণে… চাঁদ তাঁরা সাক্ষী রবে
ক্ষণে ক্ষণে….
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :