শিরোনামঃ

ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক
ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে এবং ইরানে সামরিক অভিযানের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ মার্চ) জোহরের নামাজ শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মোড় হয়ে সাতমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিলে অংশগ্রহণকারীরা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

 

 

সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আয়াতুল্লাহ খামেনি মুসলিম উম্মাহর একজন বলিষ্ঠ অভিভাবক ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মধ্যপ্রাচ্যে অস্থিরতার নতুন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

 

বক্তারা আরো বলেন, সারা বিশ্বে মুসলিমদের ওপর নির্যাতনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তারা অভিযোগ করেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিভেদ সৃষ্টির কৌশল নিচ্ছে এবং ইরান ও সৌদি আরবের মধ্যে সংঘাত উসকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

 

 

সমাবেশে বক্তব্য দেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা শলিফুল ইসলাম, শাহিনুর রহমান, মজনু আহম্মেদ ও জিল্লু আহম্মেদ প্রমুখ।

 

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকায় আগুন দেন এবং ইরানের ওপর হামলার তীব্র নিন্দা জানান

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।