আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. সাজ্জাদুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশ করে এ প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত একান্ত সচিব পদে নিয়োগ/বদলি করা হলো। আগামী ১৯ ফেব্রুয়ারির পূর্বাহ্ণে বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক অবিলম্বে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :