শিরোনামঃ

অধ্যাদেশ অনুমোদন, বাতিল ও সংশোধন করে সংসদে আজ ৩১ বিল পাস

অনলাইন ডেক্স
অধ্যাদেশ অনুমোদন, বাতিল ও সংশোধন করে সংসদে আজ ৩১ বিল পাস
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মোট ৩১টি বিল পাস হয়েছে। এসব বিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশসমূহ অনুমোদন, বাতিল ও সংশোধন করা হয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে ২৭টি বিলে অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। আগের অধ্যাদেশ বাতিল বা সংশোধন করে বাকি ৪টি বিল পাস করা হয়েছে।

অধ্যাদেশ বাতিলের জন্য পাস হওয়া চারটি বিলের মধ্যে রয়েছে ‘জাতীয় মানবাধিকার কমিশন (বাতিল ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে। এছাড়া ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিল, ২০২৬’ পাস করা হয়েছে বিদ্যমান আইন বাতিল ও সংশোধনের লক্ষ্যে।

বাতিল করা অন্য অধ্যাদেশ দুটি হলো- ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’।

সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সংসদে বিলগুলো উত্থাপন ও পাসের প্রস্তাব করেন। স্পিকার সেগুলো ভোটে তোলেন। পরে সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলগুলো পাস করেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি বিলকে মূল আকারে এবং ১৫টি বিলকে সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করে।

 

এর আগে গত ২ এপ্রিল অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি সংসদে তাদের প্রতিবেদন উপস্থাপন করে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।