শিরোনামঃ

বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা

অনলাইন ডেক্স
বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর উত্থাপিত একটি প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন ও পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো জানান, বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে।পাশাপাশি বেবিচকের বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।