শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে এলেন রাজা সুব্রামানি

অনলাইন ড্রেস / ৬৬ প্রকাশিত সময়:
শনিবার, ৯ মে, ২০২৬

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ করেছে দেশটির সরকার। একই সঙ্গে তিনি ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। জেনারেল বিপিন রাওয়াত এবং জেনারেল অনিল চৌহানের পর তিনি এই পদে অধিষ্ঠিত হওয়া তৃতীয় ব্যক্তি।

 

বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আগামী ৩০ মে তারিখে তার মেয়াদ শেষ করবেন।

 

 

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। এন এস রাজা সুব্রামানির সামরিক দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পদ ছিল।তিনি ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি সেনাবাহিনীর উপ-প্রধান ছিলেন।

 

 

এদিকে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বর্তমানে মুম্বাইয়ে পশ্চিম নৌ কমান্ডার হিসেবে কর্মরত আছেন। আগামী ৩১ মে তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল স্বামীনাথনের মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে।

 

তিনি খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র।

১৯৮৭ সালে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন এবং যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি বিদেশেও উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের শ্রীভেনহ্যামের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, করঞ্জার কলেজ অব নেভাল ওয়ারফেয়ার এবং যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের ইউএস নেভাল ওয়ার কলেজ।


More News Of This Category