মনিগ্রাম ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, নেতৃত্বে বিএনপি নেতা হেলাল উদ্দিন রিয়াল
গ্লাভস পরে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে খেলবেন?
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২০ জন, মোট রোগী ২ হাজার ৬৪১
বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার বায়ুমানের উন্নতি
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা
ভক্তদের দাবি হাতের গোলে জয়ের সুযোগ নাই আর্জেন্টিনার, ব্রাজিল এবারও সেভেন আপ পাবে
কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু


রাজশাহীর বাঘায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার বাঘা পৌর সভার ৩ নম্বর কলিকগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা ১১ টায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাকিলা আক্তার (২২) বাঘা পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
প্রায় ৬ বছর আগে পার্শ্ববর্তী কলিকগ্রামের শফিকুলের ছেলে আশিক মাহমুদের সঙ্গে তাঁর বিয়ে হয়। এই দম্পতির শান্ত নামের একটি ৫ বছরের ছেলে সন্তান আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে গৃহবধূর কথাকাটাকাটি হয়, যা এক পর্যায়ে মানসিক অশান্তিতে ভোগেন। এর জেরে শুক্রবার ভোরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। পারিবারিক ঝগড়ার জেরে কয়েক দিন আগে পলি তার বাবার বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার রাতে অভিমান ও মানসিক চাপের এক পর্যায়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
শাকিলা ও আশিক বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে।তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :