শিরোনামঃ
নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২ জামালপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ঝালকাঠিতে কৃষকের ধান ঘরে তুলতে প্রত্যয় তরুণ সংঘের মানবিক উদ্যোগ আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন হাজার বছরের বাঙালি সংস্কৃতি মুক্তচিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : নিতাই রায় নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের ছয় দাবি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মোহনপুরের মৌগাছি কলেজে উন্নয়নের নতুন দিগন্ত: টেন্ডারের অর্থ ফেরত, এমপিওভুক্তির প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিনিধি / ৬২ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী মৌগাছি কলেজকে ঘিরে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। কলেজের জমি সংক্রান্ত টেন্ডারের অর্থ ফেরত দিয়ে প্রতিষ্ঠানকে দায়মুক্ত করার পাশাপাশি কলেজটিকে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজের জমি নিয়ে টেন্ডার সংক্রান্ত জটিলতা ছিল, যা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। সম্প্রতি সেই টেন্ডারের অর্থ ফেরত দিয়ে বিষয়টির সমাধান করা হয়েছে, ফলে কলেজটি এখন প্রশাসনিকভাবে অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন,
“শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মৌগাছি কলেজকে এমপিওভুক্ত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে গ্রামীণ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মৌগাছি কলেজও এই উন্নয়নের ধারায় অচিরেই যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে টেন্ডার জটিলতা নিরসন এবং এমপিওভুক্তির আশ্বাসে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জানায়, দীর্ঘদিন ধরে কলেজটির এমপিওভুক্তির দাবি জানানো হচ্ছিল। পাশাপাশি জমি সংক্রান্ত সমস্যার কারণে প্রতিষ্ঠানটি নানা বাধার সম্মুখীন হচ্ছিল। বর্তমান উদ্যোগগুলো বাস্তবায়িত হলে কলেজটি একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মৌগাছি কলেজের এই অগ্রগতি শুধু একটি প্রতিষ্ঠানের উন্নয়ন নয়, বরং পুরো এলাকার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।


More News Of This Category