সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ জোনায়েদ সাকি

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

উন্নয়ন প্রকল্পের ধীরগতি ও দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, অতীতে যেভাবে ঢিলেঢালাভাবে প্রকল্প চলেছে, বর্তমানে আর সেই সুযোগ নেই। সরকারের প্রতিটি পরিকল্পনার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সীমার মধ্যেই কাজ শেষ করতে হবে।

 

আজ সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অংশ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেকোনো নতুন প্রকল্প গ্রহণের সময় কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। জনস্বার্থ রক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধিই হবে সরকারের মূল লক্ষ্য, যেন সাধারণ মানুষ সরাসরি উন্নয়নের সুফল ভোগ করতে পারে।

 

উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রিতার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি যে ২০১৭ সালে নেওয়া অনেক প্রকল্প এখনও চলমান। বারবার প্রকল্পের সংশোধনী আনা হয়েছে এবং এর ফলে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

 

 

প্রকল্প বাস্তবায়নে ঠিক কোথায় বাধার সৃষ্টি হচ্ছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে এবং কীভাবে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।জেলা প্রশাসকদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ভূমি অধিগ্রহণসহ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ডিসিরা যেসব সমস্যার মুখোমুখি হন, তা তারা লিখিতভাবে জানিয়েছেন। সরকার এসব সমস্যা দ্রুত সমাধানে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপচয় এবং দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।


More News Of This Category