মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
মোঃ জুয়েল মিয়া,মানিকগঞ্জ:
ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মত মানিকগঞ্জেও উদ্বোধন করা হয়েছে” নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ” ।
শনিবার (২ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই স্পোর্টসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাঈনুল হোসেন খান শান্ত,
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসে মানিকগঞ্জের সাত উপজেলা এবং একটি পৌরসভা থেকে ২ হাজার ২৭ জন কিশোর-কিশোরী শ্রেণীভিত্তিক বিভিন্ন খেলায়
অনলাইনে নিবন্ধন করে অংশগ্রহণ করেন ।
জেলা প্রতিযোগিতা শেষে ১৪৪ জন কিশোর কিশোরী কে ডিভিশন পর্যায়ে খেলার জন্য চূড়ান্ত করা হবে।