শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

​‘হ্যাঁ-না’র পক্ষে প্রচারণা নয়, ভোটার আনাই কর্মকর্তাদের কাজ : জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক / ৫২ প্রকাশিত সময়:
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো প্রকার প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে ভোটাররা যাতে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন, সেই লক্ষ্যে তাঁদের উদ্বুদ্ধ করার কাজ করবেন সরকারি চাকুরেরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

​সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো পক্ষের হয়ে প্রচারে নামবেন না। একটি নিরপেক্ষ ভোট আয়োজন এবং জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠার জন্য গণভোটের ব্যাপক প্রচারে গণমাধ্যমকর্মীদেরও সম্পৃক্ত হতে হবে।’

​বিশেষ করে গ্রামীণ জনপদের নারী ভোটাররা যাতে গণভোটের বিষয়টি সহজে বুঝতে পারেন এবং কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই অনুযায়ী প্রচারকৌশল সাজানোর নির্দেশনা দেন সচিব।

​রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

​এর আগে সচিব রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উক্ত সভায় বিভাগীয় কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রমুখ।


More News Of This Category