শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ১ মে, ২০২৬

আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ—এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমাই বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

গৌতম বুদ্ধের মূল জীবনদর্শন অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সহাবস্থান।

 

তিনি বলেছেন, বৈরিতা দিয়ে বৈরিতা, হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না; অহিংসা ও অবৈরিতার মাধ্যমেই তা প্রশমিত করতে হয়। ‘জগতের সব প্রাণী সুখী হোক’—এই বাণীর মধ্য দিয়ে তিনি মানবতার শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতির ওপর প্রতিষ্ঠিত।

জানা গেছে, বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনভর নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন।

 

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ও বাসাবো সবুজবাগ বৌদ্ধ বিহার দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধপূজা, মহাসংঘদান ও আলোচনাসভা। এ ছাড়া দেশজুড়ে বৌদ্ধবিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, সমবেত প্রার্থনা ও ভিক্ষুসংঘের প্রাতরাশসহ নানা আয়োজন থাকবে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি।

দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের ও বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরা কামনা করেন, বুদ্ধপূর্ণিমা বাংলাদেশসহ বিশ্বের মানুষের জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। 

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছেন। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সরকার একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। বর্তমান বিশ্বে সংঘাত, বিদ্বেষ ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে তাঁর মানবিকতা ও শান্তির বাণী গুরুত্বপূর্ণ প্রেরণা হতে পারে।


More News Of This Category