শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নিষেধাজ্ঞা শেষে রাতে নদীতে নামবেন জেলেরা

অনলাইন ড্রেস / ২৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

চাঁদপুরে জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকেই পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নামবেন জেলার অর্ধলক্ষাধিক জেলে। ফলে জেলেপাড়াগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

 

সরকারের নির্দেশনায় মার্চ ও এপ্রিল মাসজুড়ে অভয়াশ্রম এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

 

 

নিষেধাজ্ঞা শেষে এখন জেলেরা নতুন উদ্যমে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন।মৎস্য বিভাগ বলছে, এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

 

গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পুরান বাজার রনাগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিণাঘাট এবং আনন্দ বাজার এলাকায় জেলেপাড়া ঘুরে জেলেদের ইলিশ ধরার প্রস্তুতি দেখা যায়।

 

জেলেদের মধ্যে কেউ কেউ জাল মেরামত করছেন, মিস্ত্রিরা নৌকা মেরামত এবং অনেক জেলেকে নৌকা নদীতে নামাতে দেখা গেছে।

 

 

আনন্দ বাজার এলাকার জেলে মো. ইসমাইল হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা মানলেও আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। এখন আবার জাল-নৌকা প্রস্তুত করেছি নদীতে নামার জন্য।

বহরিয়া এলাকার জেলে খোরশেদ আলম বলেন, নৌকা-জাল মেরামত করতে (ছোট নৌকা) প্রায় ৩০ হাজার টাকা ঋণ নিতে হয়েছে। এখন যদি ইলিশ পাওয়া যায় ঋণ শোধ করা যাবে এবং সংসারও চলবে।একই এলাকার জেলে ফারুক গাজী বলেন, ‘ইলিশ পাওয়ার আশায় ঋণ করে নৌকা প্রস্তুত করেছি। আমার নৌকায় সাতজন কাজ করে। ইলিশ পেলে আমাদের সংসার চলবে, না হয় কিস্তি নিয়ে বিপাকে পড়তে হবে। কারণ সরকারিভাবে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে তাতে সংসার চলে না।

 

চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ‘নিষেধাজ্ঞার দুই মাসে ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়েছে।

 

 

এসময় আইন অমান্য করে জাটকা ধরার দায়ে প্রায় দুই শতাধিক জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে।’তিনি বলেন, ‘এই কর্মসূচির ফলে জাটকা সংরক্ষণ সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।’

 

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সহায়তায় সরকার ৪ মাসে মোট ১৬০ কেজি করে বিজিএফ চাল দিয়েছে। পাশাপাশি, চলতি বছর প্রথমবারের মতো জাটকাপ্রবণ এলাকার জেলেদের অতিরিক্ত খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষে জেলেদের প্রত্যাশা— নদীতে নামার পর ভালো ইলিশ ধরা পড়বে, আর তাতেই ঘুরে দাঁড়াবে তাদের জীবিকা

 


More News Of This Category