শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রথমবার পারমাণবিক ফুয়েল লোডিং আসলে কী?

অনলাইন ড্রেস / ৩৩ প্রকাশিত সময়:
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী ৩৩তম দেশের তালিকায় যুক্ত হলো।পরমাণবিক ফুয়েল লোডিং বিষয়টি কী? এমন জিজ্ঞাসা অনেকের।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সংজ্ঞা অনুযায়ী, একটি নবনির্মিত রিয়্যাক্টরের কোরে প্রথমবারের মতো অ্যাসেম্বলি স্থাপন করাই হলো ‘প্রথম পারমাণবিক ফুয়েল লোডিং’। ফুয়েল লোডিং একটি নতুন পর্যায়ের সূচনা। একটি রিঅ্যাক্টর নির্মাণ পর্যায় শেষ করে বিদ্যুৎ উৎপাদনের উৎস হয়ে ওঠে এই ধাপের মধ্য দিয়ে।

দুই ধাপে সম্পন্ন হয় ভিভিইআর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমিশনিং পরীক্ষা। একটি পরিচালনার আগের প্রস্তুতিমূলক পরীক্ষা এবং অন্যটি সরাসরি পরিচালনা সংক্রান্ত (পারমাণবিক) পরীক্ষা।

প্রথম ধাপে ফুয়েল লোড করার আগেই কেন্দ্রের প্রতিটি যন্ত্রপাতি ও সিস্টেম আলাদাভাবে পরীক্ষা করে দেখা হয়। সব প্রস্তুতিমূলক পরীক্ষা সফলভাবে শেষ করার পর পরিচালনাকারী সংস্থা যাচাই করে এবং সবকিছু সন্তোষজনক থাকলে  অনুমোদন দেয়।

এরপর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই কেবল ফুয়েল লোড করা যায়।


More News Of This Category