শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

খুলনার দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ২৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

খুলনার দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–

 

খুলনার দিঘলিয়া উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সুজন দাশ গুপ্ত বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব শিগগিরই উপজেলাজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় খেয়াঘাট এলাকায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এ বিষয়ে নজরদারি বাড়িয়ে অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ইউএনও। পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা, বাজার মনিটরিং জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালনের ওপরও জোর দেওয়া হয়।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দিঘলিয়া গড়ে তোলা সম্ভব।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউনিয়ন প্রশাসক কাপিল বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম শাহ্ আলম, উপজেলা তথ্য ও আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, সেনহাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন।

সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে দিঘলিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


More News Of This Category