রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে র্যাব-৫, সিপিএসসি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত এসব তেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের পাশাপাশি অবৈধ মজুদদারদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে ২৭ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালায়। তথ্য অনুযায়ী, মোঃ রাসেল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালিয়ে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে তার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় নাজিরপুরের ছয়হাটি বাজারে অবস্থিত মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। এ সময় দোকান মালিক মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্রদর্শন করেন এবং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলে দাবি করেন।
বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন।
র্যাব-৫ জানায়, অবৈধ জ্বালানি মজুদ ও বিপণনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আপনার মতামত লিখুন :