শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

অনলাইন ড্রেস / ৩৪ প্রকাশিত সময়:
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে প্রাইম ব্যাংক আই হসপিটালের সহযোগিতায় ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ফ্রি চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

 

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই কর্মসূচিতে ক্লাবের ১৫০ জন সদস্য ও তাদের পরিবারকে চিকিৎসা দেওয়া হয়।

 

চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

 

 

এ সময় বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন এবং প্রাইম ব্যাংক আই হসপিটালের সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ কে এম মহসীন। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।


More News Of This Category