শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অপতথ্য রোধ ও রোডম্যাপ তৈরিতে ইউনেসকোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স / ৪৮ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আধুনিক যুগের ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলা এবং গণমাধ্যমের উন্নয়নে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেসকো সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি এ ক্ষেত্রে সংস্থাটির বিশ্বজনীন জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

বুধবারা (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি ড. সুসান ভাইজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এই আহ্বান জানান। বৈঠকে ইউনেসকো প্রতিনিধি বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম, বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন ও নীতিমালা প্রণয়ন এবং ভুল তথ্য ও অপপ্রচার রোধে গৃহীত উদ্যোগগুলো সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেসকোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে ইউনেসকোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম, বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন, গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেসকোর উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

তিনি জানান, বর্তমান সময়ে অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে ইউনেসকো কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

তথ্যমন্ত্রী অপতথ্যের বিস্তার রোধ ও ফ্যাক্ট চেকিংয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেসকো সহযোগিতা কামনা করেন।

ইউনেসকোর প্রতিনিধি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।


More News Of This Category