সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কক্সবাজারে ইউপি সদস্য অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনলাইন ডেক্স / ৪৪ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) রুস্তম আলী অপহরণের শিকার হয়েছেন। আজ (বুধবার) ভোরে ঈদগাহ-ঈদগড় সড়কের পানের ছড়া ঢালা এলাকায় প্রাইভেট জীপগাড়ি থামিয়ে সশস্ত্র অপহরণকারীরা তাকে তুলে নিয়ে যায়।

অপহরণের পর তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ইউপি মেম্বার রুস্তম আলী নিজেও একজন অপরাধ জগতের লোক। তার বিরুদ্ধে ডাকাতি, মায়ানমার সীমান্ত ভিত্তিক ইয়াবা, চোরাই গরু এবং অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। থানায় রয়েছে এক ডজনেরও বেশি মামলা।

 

ওসি আরো জানান, অপহৃত মেম্বারকে উদ্ধারে ইতোমধ্যে ঈদগড় পাহাড় এলাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে।

অপহরণের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ জানায়, সীমান্ত এলাকায় জুনায়েদ নামে আরেক প্রভাবশালী অপরাধীর সঙ্গে রুস্তম আলীর বিরোধ রয়েছে। এ ঘটনায় জুনায়েদ বাহিনী বা পাহাড়ি সশস্ত্র ডাকাত দল জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা আর্থিক লেনদেনের বিরোধ থেকেও অপহরণের ঘটনা ঘটতে পারে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী মিয়ানমার সীমান্ত থেকে চোরাই গরুর চালান এনে ঈদগাহ উপজেলা সদরের পূর্ব পাশের একটি খামারে রাখতেন। ঘটনার দিন ভোরে গরুর চালান পৌঁছে দিয়ে নিজ জীপে বাড়ি ফেরার পথে তিনি অপহরণের শিকার হন।


More News Of This Category