সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অনলাইন ডেক্স / ৫৯ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি ও অবকাঠামোসহ প্রধান খাতগুলোতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’-এর ফাঁকে জাপানের পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ আহ্বান জানান।

মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ শিল্প, কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং আইসিটি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।উভয় পক্ষ বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছে।

 

প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরো সহায়তা চান।


More News Of This Category