সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বোয়ালখালীতে সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স / ৫০ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিসিটিভি নজরদারিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে  বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৬টি কেন্দ্রে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে প্রথম দিনে ৩ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অনুপস্থিত ছিল ১১ জন।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো— পূর্ণচন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়, কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়,গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (জেনারেল ও ভোকেশনাল), শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং শাকপুরা প্রবর্তক আদর্শ কন্যা বিদ্যাপীঠ (মাদ্রাসা)।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। জেলা প্রশাসকের কার্যালয় থেকেও সার্বক্ষণিক পরীক্ষার কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক নিজে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রম তদারকি করছেন।তিনি জানান, পরীক্ষা চলাকালীন যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র এলাকায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়। এ ছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।


More News Of This Category