সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন বীথিকা বিনতে হোসাইন

অনলাইন ডেক্স / ৩৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নারী সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংরক্ষিত আসনে এমপি পদে প্রাথমিক মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুর-৪, রামগতি-কমলনগর আসনে তার অনুসারীদের মাঝে ব্যাপক আনন্দ, উল্লাস করতে দেখা গেছে। রামগতি-কমলনগরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করার খবরও পাওয়া গেছে।

স্থানীয় ৪ জন নেতা জানান, দীর্ঘসময় অবহেলিত লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগরের রাজনৈতিক অঙ্গনে এ মনোনয়ন জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়াত নেতা শফিউল বারী বাবুকে স্মরণে রেখেছেন। আমরা এ অঞ্চলের মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যাপারে বীথিকা বিনতে হোসাইন কালের কণ্ঠকে বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শফিউল বারী বাবুর প্রতি সম্মান রেখে যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করব সব ধরনের লোভ লালসা পরিহার করে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে।

বীথিকা বিনতে হোসাইন দীর্ঘসময় ধরে রাজধানী ঢাকা ও লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে বিএনপির রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার স্বামী শফিউল বারী বাবুর আদর্শ অনুসরণ করে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। বিশেষ করে রামগতি ও কমলনগর আসনে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তা ছাড়া শফিউল বারী বাবুর প্রতি এ অঞ্চলের মানুষের ব্যাপক ভালবাসাও রয়েছে।

 

বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা একজন নেত্রী।রাজপথের আন্দোলন-সংগ্রামের একজন ত্যাগী ও সাহসী নেত্রী। পাশাপাশি তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভানেত্রী। সমাজের অবহেলিত, নির্যাতিত ও অসহায় মানুষের জন্য কাজ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।


More News Of This Category