শিরোনামঃ
সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং বিক্ষোভ  সালথায় দুই পক্ষের মোড়লের দ্বন্দ্বে জিম্মি সাধারণ মানুষ: হামলা-ভাঙচুর অব্যাহত রয়েছে  স্বপ্নভঙ্গের বেদনায় ঋণের চাপে প্রবাসফেরত যুবকের আত্মহনন কাজ শেষ হওয়ার আগেই ধস গাজীপুরে বস্তাবন্দি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার, স্বামী পলাতক ঘোড়াঘাটে ৮ চোর ও ডাকাত গ্রেপ্তার নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ১৪৪ ধারা জারি টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেক্স / ৩৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটায় নিয়োগ হচ্ছে। বাকি ৯৩ শতাংশই নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলামের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ৫ শতাংশ; ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১ শতাংশ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হয়।


More News Of This Category