সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা নিহত, ভাই আশঙ্কাজনক; ২ ঘণ্টায় ঘাতক আটক

অনলাইন ডেক্স / ৪৪ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের অপর ছেলে শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ছেলে মো. মুশফিকুর রহমান (মশিক) ধারালো অস্ত্র দিয়ে তার বাবা আকল মিয়াকে আঘাত করেন।এতে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে শহিদুর মিয়াকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে বিকেল ৪টার দিকে র‌্যাব-৯ ও থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত মশিককে কালাপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category