শিরোনামঃ

তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, একই পাম্পে আবারও জরিমানা

অনলাইন ডেক্স
তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, একই পাম্পে আবারও জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে দ্বিতীয়বারের মতো জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির মুন্সি।

অভিযান সূত্রে জানা যায়, পাম্পটিতে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে বুধবার অভিযান চালানো হয়।

ইউএনও জাকির মুন্সি বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে তেল বিক্রি কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৭ মার্চ একই পাম্পে ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।