শিরোনামঃ

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেক্স
বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বরিশালে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফারুক হাওলাদারের দুই বছ‌রের মেয়ে মাহি এবং বরগুনার আমতলী উপজেলার কুকুয়া এলাকার ইমরানের সাত মাস বয়সী মেয়ে ইরামনী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের তিনটি হাম আইসোলেশন কক্ষে ১১৭ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ হাসপাতালে মোট ৪৭৬ জন হাম উপসর্গে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, চলতি বছরে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৫০ জন।এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৭ জন।

 

হাসপাতালের সহকারী ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আব্দুল মুনয়েম সাদ বলেন, সাম্প্রতিক মৃত্যুগুলো দুঃখজনক। বর্তমানে ভর্তি অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসকেরা আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।