রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড

শংকর দাস পবন, ঝালকাঠি  / ৪৩ প্রকাশিত সময়:
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড

 

শংকর দাস পবন, ঝালকাঠি

 

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় সোমবার( ৬ এপ্রিল) দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ টি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুপুর প্রায় তিনটার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং ঘনবসতিপূর্ণ এলাকার কারণে তা দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন তীব্র আকার ধারণ করে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঝালকাঠি,রাজাপুর, বরিশাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও এ কাজে সহযোগিতা করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে, ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে খোলা আকাশে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের নিকট দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category