রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাসের শিশু ‌রহিমার মৃত্যু

জেলা প্রতিনিধি / ৪৪ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাসের শিশু ‌রহিমার মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। রহিমা আক্তার নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রহিমা আক্তার মাদারীপুর সদর উপজেলার কাউদিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ খানের মেয়ে। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তার শারীরিক অবস্থা গুরুতর ছিল বলে জানা গেছে।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে এখনো পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। উপসর্গের ভিত্তিতে চিকিৎসকরা এটিকে ‘ক্লিনিক্যালি হামজনিত’ মৃত্যু বলে মন্তব্য করেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে মোট ৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্য


More News Of This Category