শিরোনামঃ

পাম্পে ব্যানারে লেখা ‘তেল নেই’, অভিযানে মিলল যত লিটার

admin5
পাম্পে ব্যানারে লেখা ‘তেল নেই’, অভিযানে মিলল যত লিটার
Getting your Trinity Audio player ready...

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘তেল নেই’ লেখা ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। এমন অভিযোগে নয়ন ফিলিং স্টেশন নামে একটি পেট্রল পাম্পের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকা নয়ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল জানান, পাম্পটিতে ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল পাওয়া যায়।

তিনি আরো জানান, পরে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর আওতায় পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।