রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জরুরি জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

অনলাইন ডেক্স / ৪০ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

অস্থিতিশীল বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে মোট ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত কমিটির সভাটি ছিল ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভা। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ প্রেক্ষাপটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতিতে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে ১ লাখ মেট্রিক টন (৫৫ শতাংশ) ইএন৫৯০ (১০ পিপিএম) মানের ডিজেল আমদানি করা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে ২ লাখ মেট্রিক টন ইএন৫৯০ ইউরো-৫ (১০ পিপিএম) মানের ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


More News Of This Category