শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের

নিজস্ব প্রতিনিধি / ৮৪ প্রকাশিত সময়:
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে এই নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার আগেই অফিসে যান। তিনি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারাও সকলে যথাসময়ে অফিস আসবেন। সবাই আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন।

রাসিক প্রশাসক মহোদয় বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। এখানে কারো কোন রাজনৈতিক পরিচয় নেই। আপনারা সবাই রাষ্ট্রের কর্মচারী। আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমরা রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। একাজে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

রাসিক প্রশাসক মহোদয় আরো বলেন, নির্বিঘ্নে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। কারো কারণে নাগরিক সেবার বিঘ্ন ঘটলে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার সকাল ৮ টায় ৪৫ মিনিটে নগর ভবনে আসেন রাসিক প্রশাসক। এরপর তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে নগর ভবন ১ম তলা থেকে ১০ তলা পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, সচিব দপ্তর, প্রধান প্রকৌশলীর দপ্তর, সচিবালয় বিভাগ, হিসাব বিভাগ, রাজস্ব বিভাগ, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ ও বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category