দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, গত বছরের তুলনায় বর্তমানে সরকার ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করছে।
সোমবার (২২ মার্চ) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘জনগণের কাছে আহ্বান থাকল আপনারা আতঙ্কিত হবেন না।
দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, গত বছরের তুলনায় বর্তমানে সরকার ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করছে।
সোমবার (২২ মার্চ) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘জনগণের কাছে আহ্বান থাকল আপনারা আতঙ্কিত হবেন না।আশা করছি, এই সমস্যার সমাধান করা সম্ভব হবে।’
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, ‘আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল কিনতে হলেও জনগণের স্বস্তির কথা বিবেচনায় সরকার দাম বাড়ায়নি। খোলা বাজার থেকে বেশি দামে কিনে আমরা তেল সরবরাহ করছি, কিন্তু জনগণের ওপর চাপ দিচ্ছি না। সে কারণেই আমি আবারও বলছি প্যানিক হবেন না, প্রয়োজনের বেশি তেল সংগ্রহ করবেন না।
সরবরাহ ব্যবস্থার ওপর জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘জনগণ যদি সহযোগিতা না করে, তাহলে সিস্টেম ঠিকমতো চলে না। সবাই ধৈর্য ধরুন, যতটুকু প্রয়োজন ততটুকুই নিন—তাহলে তেলের কোনো সমস্যা হবে না।’
মজুত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তেল মজুত স্থির কোনো বিষয় নয়—এটা আসা-যাওয়ার মধ্যে থাকে। আমরা ধারাবাহিকভাবে সরবরাহ বজায় রাখছি। গত দুই দিন কিছু পাম্প বন্ধ ছিল, তবে এখন আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।