শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভিনিসিয়ুসের উদযাপন নিয়ে প্রশ্ন তুললেন দোন্নারুম্মা

অনলাইন ডেস্ক / ৩৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তার মতে, ভিনিসিয়ুসের মতো একজন তারকার সবার ভালোবাসা পাওয়া উচিত।

 

মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে স্প্যানিশ জায়ান্টরা।

 

 

ম্যাচে প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে, যা উদযাপন করেন কাঁদার ভঙ্গিতে—ম্যানচেস্টার সিটির সমর্থকদের ‘স্টপ ক্রাইং ইউর হার্ট আউট’ ব্যানারের জবাব হিসেবে। দ্বিতীয় গোলের পরও তিনি সিটি সমর্থকদের সামনে দাঁড়িয়ে নিজের জার্সির নাম দেখিয়ে উদযাপন করেন, যা কিছুটা বিতর্ক সৃষ্টি করে।

 

ম্যাচ শেষে এ প্রসঙ্গে দোনারুম্মা বলেন, ‘সে একজন চ্যাম্পিয়ন এবং সবার ভালোবাসা পাওয়ার যোগ্য। আমি তাকে সেটাই বলেছি।

 

 

সে দারুণ খেলেছে, কিন্তু তার মতো একজনের উচিত সবাইকে নিজের ভক্ত বানানোর চেষ্টা করা।’

এদিকে হারের হতাশা কাটিয়ে এখন সামনে তাকাতে চাইছে সিটি। রোববার আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্য তাদের।

 

অন্যদিকে দোনারুম্মার সামনে রয়েছে ইতালির হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ।

 

তিনি বলেন, ‘লাল কার্ডটি ম্যাচে বড় প্রভাব ফেলেছে। তবে ফুটবল এমনই, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে ছোট ঘটনাও বড় হয়ে দাঁড়ায়।’


More News Of This Category