|
Getting your Trinity Audio player ready...
|

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) এ তথ্য জানিয়েছে। এ ছাড়া তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।
পশ্চিমবঙ্গ এসটিএফ জানিয়েছে, শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

















আপনার মতামত লিখুন :