সমৃদ্ধ রাজবাড়ী বিনির্মাণে সমন্বিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
রাজবাড়ী: রাজবাড়ীকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে টেকসই অবকাঠামো নির্মাণ, কৃষির আধুনিকায়ন এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উন্নয়ন ও জনসেবায় বিশেষ নির্দেশনা
সভায় প্রধান অতিথি সরকারি দপ্তরগুলোকে আরও গতিশীল হওয়ার নির্দেশনা দিয়ে বলেন, “টেকসই উন্নয়নের জন্য অবকাঠামো নির্মাণের পাশাপাশি কৃষি ও শিল্পকলার প্রসারে বিশেষ নজর দিতে হবে। সরকারের লক্ষ্য কেবল উন্নয়ন নয়, বরং সেই উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় তা নিশ্চিত করা।”
উপস্থিত অতিথিবৃন্দ
রাজবাড়ীর জেলা প্রশাসক জনাব সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি, মাননীয়