শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

​রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ৬১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোটরসাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠান আব্দুল্লাহ মোটর্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার নগরীর কাদের হাজির মোড় এলাকার একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে আব্দুল্লাহ মোটর্স ও সুজুকি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ গ্রাহকেরা অংশ নেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আব্দুল্লাহ মোটর্সের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে সুজুকি কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সেলস ম্যানেজার কাওসার আহমেদ, এরিয়া সার্ভিস ম্যানেজার আবদুস সালাম, টেরিটরি সেলস ম্যানেজার আহসান হাবিব খান, টেরিটরি সার্ভিস ম্যানেজার রেজওয়ানুল রনি।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,৷ বিশিষ্ট ব্যবসায়ী মো. ইফতিয়ার মাহমুদ বাবু, সাইফ আহমেদ সাইয়েফ, আলহাজ আজিজুল বারী মুক্তা ও ব্লগার সোজিব আলী।

বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বাইকার্স ক্লাব এবং রাজশাহী ফিড্রম বাইকার্স ক্লাব সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন মোটরসাইকেল কোম্পানির ডিলার, ব্যাংক কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

​ইফতার ও মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে আব্দুল্লাহ মোটর্সের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকেরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


More News Of This Category