শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হরিণাকুন্ডু’তে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে

অনলাইন ডেক্স / ৪২ প্রকাশিত সময়:
বুধবার, ১১ মার্চ, ২০২৬

হরিণাকুন্ডু’তে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে

সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে পালিত হয়েছে ১০’ই মার্চ মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব,এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শরীফ মোহাম্মদ তিতুমীর উপজেলা কৃষি অফিসার হরিনাকুন্ডু,মোঃআজিজুল ইসলাম পিআইও হরিনাকুন্ডু উপজেলা। বক্তারা বলেন, ভৌগোলিক কারণে আমাদের দেশ দুর্যোগপ্রবণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে সঠিক প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী এবং সিপিপি (CPP) স্বেচ্ছাসেবকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে আত্মরক্ষার কৌশল এবং তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের ওপর এক মহড়া প্রদর্শন করে। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মাঝে দুর্যোগকালীন করণীয় সংবলিত লিফলেট বিতরণ করা হয়।


More News Of This Category