শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইরানের হুমকি আমি একদমই পরোয়া করি না : ট্রাম্প

অনলাইন ডেক্স / ১০৪ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

ইরানের হুমকি আমি একদমই পরোয়া করি না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জন্য ট্রাম্পকে মূল্য দিতে হবে’— ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প এমন মন্তব্য করেন।

শনিবার রাতে সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সে কী বলেছে বা সে কে আমি জানিই না। আমি একদমই পরোয়া করি না।লারিজানি অনেক আগেই পরাজিত হয়েছে।’

বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অব ইরানের সচিব লারিজানি। এই গুরুত্বপূর্ণ পরিষদটি ইরানের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। এই পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ সামরিক কমান্ডার এবং গোয়েন্দা কর্মকর্তারা সদস্য হিসেবে থাকেন।যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প ও ইরানের নেতাদের মধ্যে হুমকি-পাল্টা হুমকি চলছে। এতে দুই দেশের মধ্যে ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। যদিও আঞ্চলিক নেতারা যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন। তবে সংঘাতটি ইতিমধ্যে নবম দিনে পৌঁছেছে।

লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমাদের নেতা ও জনগণের রক্তের প্রতিশোধ আমরা নেবই। ট্রাম্পকে এর মূল্য দিতে হবে এবং তিনি তা দেবেন।’

এই যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর লারিজানি নতুন করে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সামনে এসেছেন।

ইরানের অন্য নেতাদের একই ধরনের বক্তব্যের জবাবে ট্রাম্প আবারও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চলতে থাকবে, যতক্ষণ না তারা ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করে।

এদিকে ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প।সাংবাদিকদের এয়ার ফোর্স ওয়ানে শনিবার জানান, ‘প্রয়োজন হলে এমনটা করা হতে পারে। যদি আমরা সেটা করি, তাহলে ইরান এতটাই ধ্বংস হয়ে যাবে, যা তারা আর কখনোই যুদ্ধ করতে পারবে না।’


More News Of This Category