মাগুরায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বাড়তি চাহিদার কারণে মাগুরার বেশিরভাগ পাম্পে চাপ বেড়েছে। প্রয়োজনের অতিরিক্ত তেল উত্তোলন ঠেকাতে উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল পাম্প মালিকদের সতর্ক করা হয়েছে।
তবে প্রতিটি পাম্পে সরকারের বেধে দেওয়া নির্দেশনায় তেল বিক্রি করতে দেখা গেছে। শনিবার (০৭ মার্চ) বিকালে শহরের ফাতেমা ফিলিং স্টেশন, ভায়না মা ফিলিং স্টেশন, ঢাকা রোড হানিফ ফিলিং স্টেশন, মাগুরা লিফিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে সদর উপজেলা নির্বাহী কমকর্তা মেহেরুন্নাহার বলেন, প্রতিটা তেল পাম্প মালিকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তেলের মজুদ, বিক্রয় রশিদ সংরক্ষণের কথা বলা হয়েছে।
সরকারের বেধে দেওয়া নির্দেশনা মেনে তেল বিক্রি করতে পাম্প মালিকদের আরো একবার সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
ক্রেতারা বলছেন, তেলের দাম না বাড়লেও সংকট রয়েছে।
পাম্পগুলোতে দুই লিটারের বেশি তেল দিচ্ছে না। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন চালকরা।
এদিকে, মালিকরা বলছেন, পাম্পগুলোতে তেলের সংকট রয়েছে। তবে সংকট কেটে যাবে। মানুষ মজুদ করার আশায় বাড়তি তেল কিনছেন। যার কারণে পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে।
তথ্যসূত্র: বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম।