শিরোনামঃ

মোহনপুরে পানবরজে নারী হত্যা: সাবেক স্বামী আটক

ডেস্ক নিউজ
মোহনপুরে পানবরজে নারী হত্যা: সাবেক স্বামী আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) নামের এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার করিষা গ্রামের একটি পানবরজ থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

​মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে এসআই আব্দুর রহিম, এসআই আতাউর রহমান ও এএসআই রিপনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

​ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তদন্তের স্বার্থে হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ।

​এর আগে গতকাল শনিবার ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

​পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। রাত আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তাঁর ছেলে মো. নবাব আলীর। বাইরে বেরিয়ে তিনি দেখেন, প্রধান ফটক বন্ধ থাকলেও ঘরে মা নেই। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পানবরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।