শিরোনামঃ

​পবা থানার নতুন ওসি হিসেবে মোঃ আঃ হান্নানের যোগদান

ডেস্ক নিউজ
​পবা থানার নতুন ওসি হিসেবে মোঃ আঃ হান্নানের যোগদান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক জনাব মোঃ আঃ হান্নান। আজ ১৭ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পবা থানার দায়িত্বভার গ্রহণ করেন।

​যোগদানের পর থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নতুন ওসি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও অপরাধ নির্মূলে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

​স্থানীয় সুধীজন ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর যোগদানের ফলে পবা থানা এলাকায় আইনশৃঙ্খলার আরও উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষ সহজে পুলিশি সেবা পাবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।