শিরোনামঃ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের পায়ে শিকল

অনলাইন ড্রেস
জমি নিয়ে বিরোধে ভাইয়ের পায়ে শিকল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের পায়ে লোহার শিকল পরিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে দুই বড় ভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোরশেদ আলম (৩১) নামের ওই যুবককে উদ্ধার করেছে।

 

 

এ ঘটনায় অভিযুক্ত দুই বড় ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলমকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে জমি বিক্রি করতে না পারায় খোরশেদ আলম বাড়ির একটি ঘরের টিন খুলে বিক্রির চেষ্টা করেন। এ সময় বড় দুই ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলম তাঁকে বাধা দেন।

 

 

এক পর্যায়ে দুই বড় ভাই মিলে খোরশেদের পায়ে লোহার শিকল পরিয়ে আটকে রাখেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।