সিরাজগঞ্জের চরগাছা বাড়ি বিদ্যুৎবিহীন ৫০ টি পরিবার।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা, যমুনার বুকে এক টুকরা ভূমি নাম তার চরগাছা বাড়ি এখানে ম্যাপ আছে মানুষ আছে সূর্য ডুবলে নেমে আসে অন্ধকারের রাজত্ব। প্রায় ৫০ টি পরিবার বাস করে এই চড়ে তাদের ঘরে নাই ফ্যান , নেই ফ্রিজ, নেই সন্তানের পড়ার আলো। আছে শুধু কুপি আর হারিকেন কাঁপা কাঁপা আলো । এই এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ফকির হরযত আলী। সারা জীবন এই চড়েই কেটেছে তার। তার কন্ঠই শুনি এই চরের বেদনা। ফকির হযরত আলী বলেন প্রায় ৩৫ বছর পর আমাদের এই চর উঠেছে নতুন করে বাপ-দাদার ভিটা আমরা পেয়েছি, হযরত আলীর চাওয়া তার শেষ জীবনে এই গাছা বাড়ি মধ্যে আধার কেটে আলো আসবে, চরের মানুষের চোখে মুখে আনন্দের দৃশ্য ফুটে উঠবে এই আমার চাওয়া।
এই ৫০টি বাড়ির মানুষের নিজস্ব জমি আছে, নিজের ভিটা আছে। তারা সরকারকে ট্যাক্স দেয়, ভোট দেয়, কিন্তু ৩৫ বছরেও এই চড়ে পৌঁছায়নি বিদ্যুতের তার। রাত ৮টার পর বাচ্চারা পড়তে পারে না, অসুস্থ রোগীকে নিতে হয় নৌকা করে ৩ ঘণ্টা দূরের হাসপাতালে। মোবাইল চার্জ দিতে যেতে হয় ৫ কিলোমিটার দূরে।
বর্ষায় যমুনা গিলে খায়। শীতে কনকনে ঠান্ডা। তার পরেও তারা এই মাটি আকড়ে আছে। কারণ একটাই তাদের বাড়ি। তাদের একটাই দাবি একটাই স্বপ্ন আমাদের ঘরেও একটা ভাল্ব জ্বলুক।
চরগাছা বাড়ির বাসিন্দা গোলাম-মওলা বলেন সরকারের কাছে এবং সিরাজ গঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কাছে আমাদের প্রাণের দাবী আমাদের আধার দূর করে আলোর ব্যবস্থা করে দিন।
আরেক বাসিন্দা মুসাম্মাৎ নাসিমা বলেন আমরা বিদ্যুতের কারণে ছেলে-মেয়েকে নিয়ে চরের মধ্যে জীবনযাপন সুন্দরভাবে পালন করতে পারছি না খুব কষ্টে দিন কাটাটাচ্ছি,সারারাত ভয়ে ভয়ে কাটিয়ে দেই সরকারের কাছে দাবি আমাদের বিদ্যুৎ দিন আমরা ছেলে মেয়ে নিয়ে এই চরের ভিতর সুখে শান্তিতে থাকতে চাই।
চরের মানুষের মুখের দিকে তাকিয়ে তাদের আধার যেন আলোতে পরিণত হয় সেই বিষয়ে
সিরাজগঞ্জ পল্লী বিদ্য সমিতি- ২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার
জনাব প্রকৌশলী মোহাম্মদ হারুন-রশীদ বলেন,
বর্তমান পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী আমরা গ্রাহকের বাড়ি পর্যন্ত ১ স্পেন পর্যন্ত ফ্রি সংযোগ দিয়ে থাকি। কিন্তু আমাদের টিম সম্প্রতি সিরাজগঞ্জের দুর্গম চরগাছা বাড়ি এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখেছে।
সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে হলে ১১ স্পেন HT লাইন, ৩ স্পেন LT লাইন এবং ১ স্পেন আন্ডার বেল ক্রসিং এর মাধ্যমে লাইন নির্মাণ করতে হবে।
আমরা চাই চরগাছা বাড়ি চরের সকল মানুষের মুখে হাসি ফোটাতে। তাদের এই অন্ধকার দূর করতে। তাই সরকারি নিয়ম ও খরচের হিসাব অনুযায়ী এই লাইন নির্মাণের প্রস্তাবনা আমরা *আরইবি – বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে* প্রেরণ করেছি।
এই লাইনটি অনুমোদন হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা আমাদের সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে চরগাছা বাড়ি এলাকার মানুষদের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে পারব।
আমরা আশাবাদী, খুব দ্রুতই আরইবি থেকে অনুমোদন আসবে এবং আমরা কাজ শুরু করবো,এবং বিদ্যুৎ দিয়ে সকলের মুখে হাসি ফোটাবো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :