শিরোনামঃ

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ।

মোঃ ইনসাফ আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ।

 

মোঃ ইনসাফ আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবি মৌসুমের ফসলের উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৬০০ কৃষক এ সুবিধা পাচ্ছেন।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।

 

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ সার ও এক কেজি টিএসপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকরা বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পাচ্ছেন। ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল সরকার, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। বিনামূল্যে সার ও বীজ বিতরণের ফলে প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের উৎপাদন বাড়বে। একই সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।