শিরোনামঃ

রংপুরে দুই ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার আগে যা ঘটেছিল

অনলাইন ড্রেস
রংপুরে দুই ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার আগে যা ঘটেছিল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। বিষয়টি টের পেয়ে চিৎকার দেন অটোরিকশাচালক সোহেল মিয়া।

 

 

সে সময় মসজিদের ইমাম মাইকে ‘চোর’ ‘চোর’ বলে তাদের ধরার আহ্বান জানান।

ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়ার মুখে অটোরিকশা ফেলে পালানোর চেষ্টা করেন তারা। তবে কিছুদূর যাওয়ার পর তাদের আটক করে মারধর করা হয়।

 

 

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

রবিবার (২৫ অক্টোবর) ভোরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মৃতরা হলেন, গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের এনতাজ মিয়ার ছেলে রেজাউল ইসলাম ওরফে কানা (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে ছাদেকুল ইসলাম (২৫)।

 

 

আরো পড়ুন

বাইকারদের জন্য জরুরী নির্দেশনা : নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে যে শাস্তি

বাইকারদের জন্য জরুরি নির্দেশনা : নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে যে শাস্তি

 

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রাইম সিন টিমকে বিষয়টি জানানো হয়। সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে।

 

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে। ময়নাতদন্তের পর হাসপাতাল থেকে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে মৃত্যুর কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।